রাজনীতি

মন্ত্রিত্বের ফিসফাস, আলমারি থেকে বেরোচ্ছে পাটভাঙা পাঞ্জাবি! ব্রিগেডে ধুতি বনাম পাজামা— নজর এখন সেদিকেই

বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে গুরুত্বপূর্ণ বার্তা। কে মন্ত্রী হচ্ছেন, কার হাতে কোন দফতর যাচ্ছে— সেই খবর নাকি পৌঁছে গিয়েছে হোয়াটসঅ্যাপে, ফোনে কিংবা কানে কানে। আর সেই খবর পৌঁছতেই অনেকের বাড়িতে শুরু হয়ে গিয়েছে অন্য প্রস্তুতি— আলমারির তাক থেকে নামছে পাটভাঙা পাঞ্জাবি, নতুন করে গিলে করা হচ্ছে ধুতি।

হাজার হোক, বাংলার মাটিতে প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। তাই শপথগ্রহণেও থাকছে বাড়তি জাঁকজমক। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক অনুষ্ঠানে নজর থাকবে নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এবং তাঁর মন্ত্রিসভার দিকে। তবে রাজনৈতিক কৌতূহলের পাশাপাশি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পোশাকও— পাঞ্জাবির নিচে দেখা যাবে সাদা পাজামা, নাকি খাঁটি বাঙালি ঐতিহ্যের ধুতি?

এই জল্পনাকে আরও উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী Narendra Modi নিজেই। বঙ্গজয়ের পর দিল্লিতে সমর্থকদের সামনে তিনি হাজির হন সাদা ধুতি-পাঞ্জাবিতে। বিভিন্ন রাজ্যে গিয়ে স্থানীয় সংস্কৃতির পোশাক পরার অভ্যাস তাঁর বহুদিনের— কখনও হিমাচলি টুপি, কখনও দক্ষিণি ভেস্টি, আবার কখনও উত্তর-পূর্বের ঐতিহ্যবাহী পোশাক।

রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে ২০১১ সালের সেই ঐতিহাসিক দিনের কথাও। Mamata Banerjee-র প্রথম শপথ অনুষ্ঠানে বহু নেতাকে ধুতিতে দেখা গিয়েছিল। এমনকি কোট-প্যান্টে অভ্যস্ত Amit Mitra-ও সেবার ধুতি পরে চমক দিয়েছিলেন।

এবার ব্রিগেডের মঞ্চে তাই শুধু শপথ নয়, নজর থাকবে ‘স্টাইল স্টেটমেন্ট’-এও। পাজামার সহজ আরাম, নাকি ধুতির বাঙালি আভিজাত্য— শনিবারই মিলবে উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.