ক্রাইমজেলা

শান্তিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ

নদীয়ার শান্তিপুরে ফের নিন্দনীয় ঘটনার অভিযোগ। বিশেষ চাহিদা সম্পন্ন মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হল এক বৃদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর ইন্দিরা আবাসন কলোনিতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে প্রায় দু’টো নাগাদ ওই যুবতী বাড়ির ছাদে বাথরুমে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁচি শুরু করেন। প্রায় আধঘণ্টা পেরিয়ে গেলেও কোনও সন্ধান না মেলায় উদ্বেগ বাড়তে থাকে।

এই সময় পার্শ্ববর্তী এলাকার এক মহিলা এসে পরিবারকে জানান, তাঁর মেয়ে একটি শব্দ শুনে জানলা খুলে দেখেন কাছাকাছি একটি পরনে যুবতীটি পড়ে রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে বস্ত্র পরিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের দাবি, ঘটনার সময় এলাকায় গোপাল পান্ডে নামে এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পরদিন সকালে এবং রাতে পরিবারের সদস্যরা যুবতীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অসৎ আচরণের চেষ্টা করেছিল।

ঘটনার পর যুবতীকে নিয়ে শান্তিপুর থানায় যান পরিবারের সদস্যরা। অভিযোগ, থানায় অভিযুক্তকে দেখামাত্রই যুবতী চিৎকার করে ঘটনার বর্ণনা দেয় এবং আঙুল তুলে অভিযুক্তকে শনাক্ত করে। যদিও অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে প্রথমে মারামারির অভিযোগ দায়ের করা হয়।

পরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত গোপাল পান্ডেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নির্যাতিত যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয় শান্তিপুর হাসপাতালে।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.