কলকাতা

রাজ্য পুলিশের বড়সড় রদবদল, ১০৯ জন ইনস্পেক্টরের বদলি

কলকাতা: চলতি মাসের শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পর এ বার রাজ্য পুলিশের ইনস্পেক্টর স্তরেও ব্যাপক পরিবর্তন করল নবান্ন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের মোট ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে। এই তালিকায় একাধিক থানার আইসি (ইনস্পেক্টর ইন চার্জ) রয়েছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আইসি-কে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র ইনস্পেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, দার্জিলিং সদর থানার আইসি শুভ্র সান্যালকে বদলি করে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার আইসি পদে।

এ ছাড়াও বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার আইসি রাজকুমার সরকারকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়া সার্কেলের সার্কল ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই রাজ্যে ২৬ জন শীর্ষ পুলিশকর্তার রদবদল হয়েছিল। সেই তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস ও তিন জন ডব্লিউবিপিএস অফিসার। প্রশাসনিক সূত্রে মনে করা হচ্ছে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই ধারাবাহিক রদবদলের সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.