রাজনীতি

‘শিক্ষা-স্বাস্থ্য থেকে সংখ্যালঘুরা বঞ্চিত, তৃণমূলের সেদিকে ধ্যান নেই’ বিস্ফোরক দিলীপ ঘোষ

দোরগোড়ায় পঞ্চায়েত। তার পূর্বে এবার সংখ্যালঘুদের কাছে টানতে তৎপর পদ্মশিবির। দিলীপ ঘোষের মন্তব্য সেই জল্পনাই এবার খানিক উস্কে দিল। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সংখ্যালঘু সেল পথে নেমেছে। ফেজ টুপি মাথায় দিয়ে ‘রাম-রহিম এক’ শীর্ষক স্লোগানও শোনা যাচ্ছে সেইসব সেলের মিছিলে।

একাধিক ইস্যুতে সরব হন এদিন দিলীপ ঘোষ। সংখ্যালঘুদের হয়ে সওয়াল করা হলে দিলীপ-উবাচ, ‘এই রাজ্যে ৩০ শতাংশ মানুষ সংখ্যালঘু। ভেবে দেখার বিষয়, স্বাধীনতার ৭৫ বছরে তারা কী পেয়েছেন? এই ৩০ শতাংশ মানুষ যদি পিছিয়ে থাকে, রাজ্য এগোবে কীভাবে?’ তাঁর দাবি , সারা দেশজুড়ে সংখ্যালঘুদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনায় সামিল হয়েছে।

বাংলায় সংখ্যালঘুদের উন্নয়নে তৃণমূল নেতৃত্বাধীন সরকার কোনও কাজ করেনি, এমনই দাবি দিলীপের। তাঁর সংযোজন, ‘শিক্ষা-স্বাস্থ্য থেকে এতদিন তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের হাতে ইচ্ছাকৃতভাবে বোমা-বন্দুক তুলে দেওয়া হয়েছে। তাঁদের এবার ভাবতে হবে, তাঁরা মোদীর সঙ্গে থেকে সুবিধা পাবেন, না দিদির সঙ্গে থেকে আজীবন গরিব হয়েই জীবনজাপন করবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.