রাজনীতি

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা? পুলিশের চাকরির পরীক্ষা নিয়েই বিস্ফোরক শুভেন্দু অধিকারী

রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। কমিশনের তরফে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে—আগামী বছরের শুরুতেই ভোট হতে চলেছে বাংলায়। ঠিক এমন সময়ই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি নতুন করে উস্কে দিল সেই আলোচনাকে। তাঁর কথায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বর্তমানে রাজ্যে চলছে পুলিশের এসআইআর (SIR) নিয়োগ প্রক্রিয়া। নিয়ম মোতাবেক এই প্রক্রিয়া শেষ হয়ে চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার কথা আগামী ১৪ ফেব্রুয়ারি। আর সেই তারিখকে ঘিরেই আগাম ইঙ্গিত দিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ফল প্রকাশের সময়ের কাছাকাছিই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। যদিও কমিশন এখনও কোনও বিবৃতি দেয়নি।
এদিকে, রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে পুলিশ নিয়োগ পরীক্ষা। আর সেই পরীক্ষাকে ঘিরেই উঠেছে জালিয়াতির একাধিক অভিযোগ। নিউ দিঘা থেকে প্রতারণায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই একটি বেসরকারি গেস্ট হাউসে অভিযান চালিয়ে ধরা পড়ে অভিযুক্তরা। শুধু তাই নয়—ভুয়ো পরীক্ষাকেন্দ্র তৈরি করে নিয়োগ পরীক্ষার নামে প্রতারণার অভিযোগও উঠে এসেছে।
এই প্রসঙ্গেই ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দুর অভিযোগ—
“ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে। পুলিশের পরীক্ষা হচ্ছে, কিন্তু একটাও চাকরি হবে না। সবাইকে পরীক্ষায় বসিয়ে গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, পরিকল্পনা করেই চাকরির পরীক্ষা ফেব্রুয়ারির আগে করা হয়েছে।
বিরোধী নেতার আরও দাবি—
“ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা, দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা। সব হিসেবকষা খেলা চলছে।”
অন্যদিকে, সরকারের তরফে অভিযোগ নাকচ করা হলেও নির্বাচন কমিশন চূড়ান্ত দিনক্ষণের বিষয়ে এখনও নীরব। ফলে শুভেন্দুর বক্তব্য ঘিরে প্রশ্ন বাড়ছে—
তাহলে কি সত্যিই ফেব্রুয়ারিতেই বেজে উঠবে নির্বাচনী ঘণ্টা?
রাজ্য রাজনীতির নজর এখন কমিশনের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.