সায়ন সেন, জলপাইগুড়ি: আজ একুশে ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার প্রথম স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তর ১১৫ তম শহীদ দিবস পালন করা হলো জলপাইগুড়ি যুব কংগ্রেস ও যুব ইনটাক-এর পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে। স্মরণসভায় শহীদের আবক্ষ মূর্তি তে মাল্যদান করেন, অধ্যাপক জীতেন দাস, লেখক প্রশান্ত নাথ চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, জেলা যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ, যুব কংগ্রেস নেতা মহ মহবুল, বসন্ত মল্লিক ও গনেশ বাসফোর সহ প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে যুব সমাজের প্রতি বার্তা দেওয়া হয় যে ” যেভাবে আজ মায়েরা বোনেরা নিপীড়িত যুবসমাজ নিপীড়িত তার বিরুদ্ধে বীর শহীদদের মত আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে,কথিত হীরক সরকারের দম্ভ ভেঙে খান খান করে দিতে হবে,একমাত্র যুবকরাই পারে সমাজের – দেশের তথা দশের অবস্থার পরিবর্তন আনতে”







