আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলমান ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে ২২ বছর বয়সী তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ব্যাট করার সুযোগ না পেলেও, তাঁর অসামান্য ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। শনিবার খেলার তৃতীয় দিনে, ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই একটি চোখ ধাঁধানো ক্যাচ নিয়ে তিনি ম্যাচের গতিপথ ভারতের দিকে ঘুরিয়ে দেন। পেসার মহম্মদ সিরাজের বলে ক্যারিবিয়ান ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল ড্রাইভ করার মুহূর্তে বল স্কোয়্যার-লেগ অঞ্চলের দিকে যাচ্ছিল। তখনই বিদ্যুৎ গতিতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দু’হাতে বলটি লুফে নেন নীতীশ।
নীতীশের এই সুপারম্যান ক্যাচ দেখে চন্দ্রপল হতভম্ব হয়ে যান, আর পুরো স্টেডিয়াম তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানায়। এই একটি ক্যাচই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ধাক্কা দেয়, যার পর তাদের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৪৬ রান তুলতে না তুলতেই ক্যারিবিয়ানরা ৫ উইকেট হারিয়ে বসে। অভিজ্ঞ জন ক্যাম্পবেল ১৪ রানে, ব্র্যান্ডন কিং ৫ রানে, অধিনায়ক রস্টন চেজ ১ রানে এবং শাই হোপ ১ রান করে ব্যার্থ হন। কেবল অ্যালিক আথানাজে ৩৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নীতীশ রেড্ডির এই অসামান্য অবদানের পর, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, কোনো বড় অঘটন না ঘটলে এই টেস্ট ম্যাচটি শনিবারই ইনিংসে জয় পেতে চলেছে ভারত।







