তিন বছর আগে অর্থাৎ ২০২২ সালের ১৪ই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিখ্যাত বলিউড তারকা রনবীর কাপুর ও আলিয়া ভাট। এবং সেই একই বছরের ৬ই নভেম্বর তারকা দম্পতি তাঁদের কন্যা সন্তান রাহাকে জন্ম দেন। রাহার আসার পর অনেককিছু বদলেছে তারকা দম্পতির জীবনে। উল্লেখ্য, ৩০ বছর বয়সে মা হন আলিয়া। মা হওয়ার পর পর্দায় ফিরলে আলিয়াকে দেখে বোঝার উপায় ছিল না, যে তিনি সদ্য মা হয়েছেন। সকলের মনে একটাই প্রশ্ন, রাতারাতি কী ভাবে ওজন ঝরালেন আলিয়া?
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার অনুষ্ঠানে এসে আলিয়া নিজেই রাতারাতি ওজন কমানোর উপায় খোলসা করেন। আলিয়া জানান যে তিনি যোগ ব্যয়াম করতেন আর তার সাথে তিনি রাহাকে ব্রেস্ট ফিডিং করাতেন। এই ব্রেস্ট ফিডিং আলিয়াকে অনেকতা ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করেছিল।
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন,“আমি আসল মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। সেটাই সাহায্য করেছে আমার ক্যালোরি ক্ষয় করতে। এ ছাড়াও আমি নিয়মিত যোগব্যায়াম করতাম। তা ছাড়া বাড়ির খাবার খেতাম।”







