পূর্ব মেদিনীপুর, তমলুক: শুক্রবার মধ্যরাতে তমলুক থানার গণপতিনগরে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে একটি মৃৎ শিল্পালয়ে হামলা চালিয়ে দুষ্কৃতীরা প্রায় ৪০টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভেঙে দিয়েছে। অভিযোগ, অনিল চাকড়ার মূর্তি তৈরীর কারখানাটি লক্ষ্যবস্তু ছিল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়া জানাতে বিশ্ব হিন্দু পরিষদ জাতীয় সড়কের পাশে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘন্টা চলা বিক্ষোভের পর পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ভীতির ছাপ পড়েছে। পুলিশ অভিযোগকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।







