রাজনীতিরাজ্য

‘চাকরি দিতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী’ মদনের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

নিয়োগ দুর্নীতির জেরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এখন হাজতে। এছাড়াও শিক্ষা দফতরের অনেক কর্তারাই এখন শ্রীঘরে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে চাকরি পাওয়ার রাস্তা বাতলে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর মন্তব্যের জেরে চর্চার রোল রাজনৈতিকমহলে।

চাকরি করার নামে যারা টাকা তুলছে তাদের ‘ছাড়পোকার মতো টিপে মারা উচিত’, এমনই দাবি মদনের। তাঁর উবাচ, ‘পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেব্বাজে চারপাশ ভরে গিয়েছে।’ তৃণমূল নেতার সংযোজন, ‘চাকরি দিতে পারেন একমাত্র মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়।’ কার্যতই দলীয় বিধায়কের এহেন মন্তব্যে অস্বস্তিতে জোড়াফুল শিবির। দলের মুখপাত্র কুণাল ঘোষ এর প্রেক্ষিতে বলেন, ‘ওঁর কাছে এরকম খবর থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাক।’

প্রসঙ্গত, কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মাফিক রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠক করেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। বৈঠকের পর মঙ্গলবার আইনজীবীরা জানান, শীঘ্রই ২০১৪ ও ২০১৭ সালের টেটের ফলপ্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে এখনই শংসাপত্র দেওয়া যাবে না বলেও জানান গৌতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.