জেল বন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার জন্য শারীরিক নির্যাতন ! খাস কলকাতায় ধর্ষনের অভিযোগ সেনাকর্মীর বিরুদ্ধে । ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানায় , অভিযুক্ত সেনা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । জানা গিয়েছে ওই সেনাকর্মী বর্তমানে অসমে কর্মরত ছিলেন । নির্যাতিতার কথা অনুযায়ী শুধু ধর্ষণ নয় , তার স্বামীর জামিন পাইয়ে দেওয়ার জন্য টাকাও হাতিয়ে নেওয়া হয় ।
মহিলার দায়ের করা অভিযোগ অনুযায়ী, একটি কেসে তার স্বামী বর্তমানে জেলে রয়েছেন অভিযুক্ত হিসাবে । অভিযুক্ত স্বামীকেই জামিন পাইয়ে দেওয়ার জন্য একাধিকবার ওই মহিলার থেকে টাকা হাতানো হয় বলে অভিযোগ। এমনকি ওই মহিলাকে নাকি বিভিন্ন জায়গায় নিয়েও যাওয়া হয়। নির্যাতিতা নিজের দায়ের করা অভিযোগেই ধর্ষণ করার কথাও স্পষ্ট উল্লেখ করেছেন ।
অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমে , দ্রুত অ্যাকশন নেয় পার্কস্ট্রিট থানার পুলিশ।পুলিশের তরফে ইতিমধ্যেই ওয়াটগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত সেনাকর্মীকে গ্রেফতার করে। পাশাপাশি তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানায় পুলিশ ।







