নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪পরগনা:মনোনয়ন জমা নিয়ে অশান্ত ভাঙড়। বোমাবৃষ্টি-গুলিতে ঝরেছে রক্ত। এসেছে সংবাদ শিরোনামে। মনোনয়নের শেষ দিনে ভাঙড়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। রবিবার নিহত তৃণমূল কর্মী রাজু নস্করের বাড়িতে আসেন তৃনমূলের যুবনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক শওকত মোল্লা এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।
হাটগাছায় এসে আরাবুল ইসলাম সহ দলীয় নেতৃত্বের সঙ্গে প্রথমে কথা বলেন সায়নী ঘোষ এবং পরিবহন মন্ত্রী। তারপরেই মিছিল করে রাজু নস্করের বাড়িতে যান তারা।
মৃত তৃণমূল কর্মী কিডনির অসুখে ভুগছিলেন বলে জানা যায়। বর্তমানে এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাবের সংসার তার।
রাজু নস্করের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। দল রাজু নস্করের পরিবারের পাশে আছে বলে জানান উপস্থিত তৃণমূল নেতৃত্বরা
যদিও বিরোধীরা অভিযোগ করছিলেন রাজু তৃণমূলই করে না। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে নেতৃত্বরা স্পষ্ট করেন তাঁদের রাজনৈতিক পরিচয়।







