খেলাধুলা

‘অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত’ একাধিক প্রশ্নের মুখে পাক অধিনায়ক

পাক অধিনায়ক বাবর আজম বর্তমানে সমালোচনার কবলে। তাঁর ব্যাটিং ফর্ম ও অধিনায়কত্বের প্রসঙ্গ টেনে প্রশ্ন উঠছে একাধিক। এমনকি এই ব্যাটারকে পাকিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। চলতি বছরের টি-২০ বিশ্বকাপে বাবরের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে সামিল বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড়ও।

দুটো ম্যাচে পরাজিত হয়ে পাকিস্তান এখন প্রায় মেগাটুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে। এর প্রেক্ষিতে সরব দানিশ কানেরিয়া। সূর্যকুমার যাদবের প্রসঙ্গ টেনে অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনায় সামিল তিনি। কানেরিয়ার উবাচ, ‘বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ওপেনিং স্লট দুটো বুক করে রেখেছে। ওরা পরিষ্কার করে দিয়েছে যে ওরা কেবল ওপেনিংই করবে। ওদের পারফরমেন্স যে ভালো সেই ব্যাপারে কোনও সন্দেহই নেই। বাবর ও রিজওয়ান নিজেদের ওপেনিং স্লট কিছুতেই ছাড়বে না। কারণ ওরা তো আইসিসি র‍্যাঙ্কিংয়ের জন্যই খেলে। ওরা ভালোই জানে ওরা যদি নীচের দিকে ব্যাট করতে নামে তাহলে র‍্যাঙ্কিং নষ্ট করবে। ব্যক্তিগত লাভ লোকসানের কথা না ভেবে ওদের আগে দেশের কথা ভাবতে হবে। সূর্যকুমার যাদব বাবর আজমের থেকে হাজার গুণ বেশি ভালো। সূর্যকুমার যাদব দারুণ তীব্রতা নিয়ে খেলে এবং সবচেয়ে বড় ব্যাপার ও দেশের হয়ে খেলে। ওর নিজের র‍্যাঙ্কিংয়ের জন্য খেলে না।’

বিশ্বকাপের সুপার-১২ এ খেলা তুলনামূলকভাবে ছোট দলগুলোর একটি জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এহেন হার পাকিস্তানের পক্ষে যথেষ্ট লজ্জার। বাকি ম্যাচগুলোতে এখন শুধু পাক দলের জিতলেই চলবে না, ভারতের জয় আর জিম্বাবুয়ের পরাজয়ও দরকার তারজন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.