সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা। তবে বেশ কয়েক বছর আগেই বাংলায় চালু হয়েছিল তার স্বপ্নের গাড়ি টাটা ন্যানো। তবে সেই বাড়ি বেশিদিন চলেনি। ফের নতুন ভাবে ফিরে এলো টাটা ন্যানো।
এর আগে যখন টাকা ন্যানো গাড়ি বাংলার বুকে চলাচল শুরু হওয়ার পরে নতুন থাকাকালীন ওই গাড়ি চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। যার ফলে সব জায়গা থেকে এই গাড়ি ব্যান্ড করে দেওয়া হয়। তবে শোনা গেছে ওই গাড়িটি রতন টাটার স্বপ্নের প্রজেক্ট ছিল।
তাই এই গাড়ি অনেকদিন ধরেই তিনি চেষ্টা করছিলেন নতুন ভাবে নিয়ে আসতে। অবশেষে তার প্রয়াণের পরে নতুন সংস্করণে বাজারে এলো টাটা ন্যানো গাড়ি। ছোট আকার বজায় রেখে আধুনিক ডিজাইন যুক্ত হয়েছে এই গাড়িটি। এমনকি আধুনিক হয়েছে উভয় ডিজাইন ও কার্যকারিতা।
পাশাপাশি গাড়িটিকে উপযোগী করে তোলা হয়েছে শহরে চলাচলের জন্য। এমনকি পাওয়া যাবে প্রতি লিটারে ২৫-৩০ কিলোমিটার মাইলেজ। এছাড়াও অভ্যন্তরভাগে যুক্ত হয়েছে পাওয়ার উইন্ডো, এয়ার কন্ডিশনিং ও অত্যাধুনিক মিউজিক সিস্টেম।
একই সঙ্গে নিরাপত্তা ও গুণমান উন্নত করার জন্য দৃঢ় কাঠামো ব্যবহার করা হয়েছে। তাই এবার ন্যানো গাড়ি আড়াই লক্ষ টাকায় ভারতবর্ষের বুকে সবচেয়ে সস্তায় চার চাকা হিসেবে আসতে চলেছে।







