বিনোদন

কিল’-এর খলনায়কের নাম জড়ায় ‘বিগ বস্’ খ্যাত তারকার সঙ্গে‌ !

নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি পেলেও বড় পর্দাতে খলনায়কের চরিত্রে অভিনয় করার পর প্রচারের আলো তাঁর উপর আরও বেশি এসে পড়ে। রাঘব জুয়ালের অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকমহল। তাঁর নাম জড়িয়েছে ‘বিগ বস্’ খ্যাত তারকার সঙ্গেও।

১৯৯১ সালের জুলাই মাসে উত্তরাখণ্ডের দেহরাদূনে জন্ম রাঘবের।বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। বাণিজ্যে স্নাতক করেছেন তিনি।শৈশব থেকে পড়াশোনার চেয়ে নাচের প্রতি বেশি আগ্রহ ছিল রাঘবের। প্রশিক্ষণ না নিয়ে নিজে নিজেই বাড়িতে লুকিয়ে নাচ করতেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে রাঘব বলেছিলেন, ”আমার বাবা-মা চাইত না যে, আমি নাচ করি। তাই আমি সবার আড়ালে নাচ তুলতাম। বাবা-মা কেউ ঘরে এলে বই হাতে নিয়ে পড়তে বসে যেতাম।”

ছোটবেলা থেকে নাচের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন রাঘব। কিন্তু তাঁর বাবা-মা চাননি নাচ নিয়ে তাঁদের পুত্র কেরিয়ার তৈরি করুক। ছোট পর্দার নামী রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করার পর তাঁর পরিবারের মতের বদল হয়।

২০১১ সালে নাচের রিয়্যালিটি অংশগ্রহণ করে নৃত্যশিল্পী হিসাবে পরিচিতি তৈরি করেন রাঘব। তাঁকে দেওয়া হয় বিশেষ ডাকনামও। তার পর নাচের বিভিন্ন রিয়্যালিটি শোয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন তিনি।

বড় পর্দায় পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করেন তিনি। ‘অভয় ২’ এবং ‘গ্যারা গ্যারা’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করে নজর কাড়েন তিনি। রাঘবের সঙ্গে নাম জড়িয়ে পড়ে ‘বিগ বস্’ খ্যাত শেহনাজ গিলের। কাজের সূত্রেই নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় শেহনাজের। বলিপাড়ার অন্দরে খবর, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন শেহনাজ , রাঘব দু’জনেই। সেই ছবিতে অভিনয়ের সূত্রেই দু’জনের সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে। কানাঘুষো শোনা যায়, শেহনাজের সঙ্গে নাকি বাইরেও ঘুরতে গিয়েছিলেন রাঘব। প্রথমে সম্পর্ক নিয়ে দুই তারকা মুখে কুলুপ এঁটে থাকলেও পরে রাঘব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি ‘সিঙ্গল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.