জেলা

খড়গপুর সাব ডিভিশানের জন্য বন্দে ভারত ট্রেন বরাদ্দ

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: সমুদ্র পিপাসু মানুষদের কাছে সুখবর। দেশের ১৬ তম ও খড়গপুর শাখায় প্রথম বন্দেভারত ট্রেন বরাদ্দ করলো ভারতীয় রেল মন্ত্রক। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির পর, হাওড়া থেকে পুরী, বা পূরী থেকে হাওড়া এই বন্দে ভারত ট্রেনটি যাতায়াত করবে।

 

প্রাথমিক ভাবে জানা যায়, হাওড়া থেকে দীঘা যেতে ৭-৮ ঘন্টা সময় লাগলেও এই বন্দেভারত ট্রেনে মাত্র ৫ ঘন্টা সময়ে যাতায়াত করতে পারবে। ভূবনেশ্বর কটক ও খড়গপুর এই তিনটি ষ্টেশানে মাত্র ৩টি ষ্টেশানে উক্ত ট্রেনটি মাত্র ৫ মিনিট করে দাঁড়াবে।

 

গতকাল রাতেই চেন্নাই এর একটি কারখানা থেকে ট্রেনটি ওড়িশ্যার বালেশ্বর হয়ে, খড়গপুরের উপর দিয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁচেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রায়াল শুরু হবে। তারপরই খুব শীঘ্র পাকাপাকি ভাবে চলাচল করবে এই বন্দে ভারত ট্রেনটি।

খড়গপুর ডিভিশানের সিনিয়ার ডিসিএম রাজেশ কুমার জানান- খড়গপুর ডিভিশানের জন্য একটি বন্দেভারত ট্রেন বরাদ্দ হয়েছে। ট্রায়াল রানের পর এটি চলাচল করবে।’ তাই সমুদ্র যারা ভালোবাসে তাদের কাছে এটি যথেষ্ট খুশির খবর। মাত্র ৫ ঘন্টায় অনায়াসে যাতায়াত করতে পারবে সমুদ্র সৈকত পূরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.