জেলা

চন্দ্রকোনার রাজ্যসড়কে স্কুটির পেছনে পন্যবাহী ট্রাকের ধাক্কা,স্বাস্থ্য কর্মীর পায়ের উপর চলে গেল ট্রাক।

ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার আধকাটা এলাকায় চন্দ্রকোনা-পলাশচাবড়ী রাজ্যসড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,পলাশচাবড়ীর দিক থেকে আধকাটা হয়ে চন্দ্রকোনার দিকে আসছিল স্কুটি ও পন্যবাহী ট্রাকটি। স্কুটি গাড়ির চালক রাস্তায় থাকা একটি গর্ত দেখে দাঁড়িয়ে গেলে পেছনে থাকা ট্রাকটি স্কুটি গাড়ির পেছনে ধাক্কা মারে,ঘটনায় স্কুুটি গাড়িটি ট্রাকের সামনে পড়ে যায়।স্কুটি গাড়ির চালক ছিলেন এক মহিলা ও অপর এক মহিলা আরোহীও।স্কুটির চালক ট্রাকের সামনে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাকটি,বরাত জোরে রক্ষা পান স্কুটির অপর মহিলা আরোহী।স্কুটির চালকের দুপায়ের উপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় গুরুতর জখম হন ওই মহিলা,অপর আরোহী সুরক্ষিত রয়েছেন।ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম মহিলাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়,সেখান থেকে স্কুটি চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় বলে জানাগেছে।চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল সূত্রে জানাগেছে,জখম স্কুটি চালকের নাম মনীষা সাউ,তিনি চন্দ্রকোনার খানডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.