নিজস্ব সংবাদদাতা : ফের বোমা বিস্ফোরণ। আর মাত্র কয়েকটা দিন বাকি পঞ্চায়েত ভোটের। এখনও চলছে বোমা বিস্ফোরণ বিভিন্ন জায়গায়। আজ অর্থাৎ শনিবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছে , ওই এলাকায় পাটক্ষেতের পাশে একটি আমবাগানে চলছিল বোমা বাঁধার কাজ। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে এমনটাই সুত্রের খবর । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
উল্লেখ্যএই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। পুলিশ সূত্রে খবর , শনিবার সকাল থেকে বেলডাঙার কাপাসডাঙা এলাকায় একটি আমবাগানে দশ জনের মতন দুষ্কৃতী বোমা বাঁধছিল। একটা সময় হঠাৎ অসাবধানতাবশত ঘটে যায় বিস্ফোরণ। এই বিস্ফোরণ কাণ্ডে তিন জন আহত হন স্থানীয় সূত্রে খবর । তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। আহত বাকি দুই যুবকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইনি ঝামেলা থেকে বাঁচতে তাঁদের অন্য কোথাও লুকিয়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের অভিযোগ, ‘‘যিনি মারা গিয়েছেন, তিনি বোমা বাঁধার শ্রমিক। তৃণমূলের দুষ্কৃতীদের হয়ে কাজ করছিলেন। পাড়ায় পাড়ায় বোমা মজুত করা হচ্ছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়।’’ তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনায় কে বা কারা জড়িত সেটা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।







