জেলা

ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা । ঝাড়গ্রামের নয়াগ্ৰামের বড়ঝরিয়া, বড়শোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হল একটি মৃত হাতি। ঘটনায় বন দফতরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষজনের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে। পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দফতরের লোকজন হাতিটিকে উদ্ধার করে। পাশাপাশি হাতিটির মৃত্যু কীভাবে হল ময়নাতদন্তের ব্যবস্থা করে তা জানার চেষ্টা চলছে। তবে বার বার নয়াগ্ৰাম এলাকায় হাতি মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীদের দাবি হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দফতরের কোন ভূমিকা নেই। গ্রামবাসীদের হাতি তাড়ানোর কোন সামগ্রীও দেওয়া হয়না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.