মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল ‘স্পাইডার ম্যান: এ ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার ট্রেলার, আর প্রথম ঝলকেই স্পষ্ট—এবারের গল্প আগের সবকিছুর থেকে অনেক বেশি অন্ধকার ও আবেগঘন।
দু’মিনিটেরও বেশি সময়ের এই ট্রেলারে দেখা যাচ্ছে, পিটার পার্কার আর আগের মতো নেই। টম হল্যান্ডের অভিনয়ে এবার এক ভাঙাচোরা, নিঃসঙ্গ সুপারহিরো। স্পাইডারম্যান: নো ওয়ে হোম সিনেমার শেষে নেওয়া তার কঠিন সিদ্ধান্তের ফলেই আজ সে সম্পূর্ণ একাতার প্রেমিকা এমজে বা বন্ধু নেড, কেউই আর তাকে চিনতে পারে না। এই নিঃসঙ্গতার মধ্যেই শুরু হয় নতুন লড়াই। একদিকে প্রিয়জনদের হারানোর কষ্ট, অন্যদিকে আন্ট মে-র মৃত্যু—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত পিটার। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সে বুঝতে পারে, তার সুপারহিরো ক্ষমতাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান খুঁজতে সে পৌঁছয় হাল্ক ওরফে ব্রুস ব্যানারের কাছে, যেখানে মিউটেশনের ইঙ্গিত গল্পে নতুন বিপদের আভাস দেয়।
এই নিঃসঙ্গতার মধ্যেই শুরু হয় নতুন লড়াই। একদিকে প্রিয়জনদের হারানোর কষ্ট, অন্যদিকে আন্ট মে-র মৃত্যু—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত পিটার। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সে বুঝতে পারে, তার সুপারহিরো ক্ষমতাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান খুঁজতে সে পৌঁছয় হাল্ক ওরফে ব্রুস ব্যানারের কাছে, যেখানে মিউটেশনের ইঙ্গিত গল্পে নতুন বিপদের আভাস দেয়। তবে ট্রেলারের সবচেয়ে বড় চমক হল এমসিইউ’তে পানিশের এন্ট্রি। এই চরিত্রে দেখা যাবে জন বার্নথালকে, যা গল্পে নতুন মাত্রা যোগ করতে চলেছে। পাশাপাশি স্করপিয়ন চরিত্রে ফিরছেন মাইকেল মান্ডো। পরিচালনায় রয়েছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। অভিনয়ে আছেন জেন্দায়া, জ্যাকব বাটালন ও সাদি সিঙ্ক সহ একাধিক তারকা। ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল উন্মাদনা। অনেকের মতে, এটি একেবারে নতুন ধরনের স্পাইডারম্যানের গল্প, যা এমসিইউ-তে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।







