আজকাল সব বাড়ীতে রুটি খাওয়ার প্রবণতা বেড়েছে তেমনি আর মা, গৃহবধূদের একটু কষ্ট লাঘব করতে গৃহকর্তা বা পরিবারের কর্তারা রুটি কিনে আনাতে অনেক সুবিধা পান। যে ভাবে বাজারে আটার দাম বেড়েছে তারপর ঝক্কি আটা মাখো,লেচি করো, বেলো চাটু তে দাও আগুনে সেকা কত ঝামেলা ঝনঝাট তার উপরে সময় নষ্ট ! অন্যদিকে একান্নবর্তী পরিবার মাত্র দুই একজনে ঠেকেছে। এবার চলে এলো রুটি তৈরি মেশিন আর এই মেশিনে এক সাথে ১০০০টি রুটি বেরিয়ে আসছে। না আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। হাতে গরম রুটি গেলেই পেয়ে যাবেন তাড়াতাড়ি। আর প্রত্যেক দিন ৭০০থেকে ৮০০রুটি বিক্রি হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই রুটি বিক্রি হচ্ছে। আর বেশ সাড়া ফেলে দিয়েছে রানাঘাটের একমাত্র এই মেশিন রাজবাগান পাড়ায় তৈরি হয়েছে। দামও বেশি নয়, বাজারদরের সমতুল্য। মেশিন আসলেও হাতে তৈরি রুটি উনুনে গরম চাটু তে রুটি দিয়ে উনুনের সেখা রুটি স্বাদ একটু ভালো লাগে বলে দাবি করলেন রানাঘাটের রুটি ব্যবসায়ীরা। তবে প্রতিযোগিতায় নেমে পড়েছে মেশিন তৈরি রুটির সঙ্গে হাতে তৈরি রুটির। রানাঘাটবাসি সময় নষ্ট করে অপেক্ষা করে রুটি কিনবেন না গিয়ে তাড়াতাড়ি রুটি কিনবেন এটাই এখন দেখার প্রতিযোগিতায় কে এগোবে।
Read Next
November 9, 2026
এবার রাজ্যের স্কুলে স্কুলে ইসকনের রান্নাঘর! মিড-ডে মিল নিয়ে বড় পরিকল্পনা শিক্ষা দপ্তরের
November 9, 2026
পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো, ফিরহাদ-অরূপদের দেখা নেই! কারা হাজির হলেন কালীঘাটের বাড়িতে?
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
Related Articles
Check Also
Close







