রাজ্য

সপ্তমী থেকে নিখোঁজ তরুণী, এক সপ্তাহ কেটে গেলেও সন্ধান মেলেনি

শোভাবাজারের বাসিন্দা বছরকুড়ির তরুণী আঁচল গুপ্ত সপ্তমীর দিন থেকে নিখোঁজ স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ওই তরুণী।

সপ্তমীর দিন চার বোন ঠাকুর দেখতে গিয়েছিলেন। সেদিনই পার্ক স্ট্রিটের দিকে যান তারা। অভিযোগ করা হচ্ছে, সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় এক বোন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের তরফ থেকে পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। সেই ঘটনার এক সপ্তাহ কেটে গেলও সন্ধান মেলেনি ওই তরুণীর।

আঁচলের সাথে যারা ছিল তারা রাত ১১ টা নাগাদ বাড়িতে ফোন করে জানান আসল কে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে মা উষা গুপ্ত বলেন, “ফোনে আমাদের জানানো হয় ওরা সকলে মিলে পার্ক স্ট্রিটের একটা রেস্তোরায় গিয়েছিল রেস্তোরাঁয় ঢোকার লাইনে সকলে দাঁড়িয়ে ছিল খানিক পরে বাকি তিনজন রেস্তোরাঁ ঢুকলেও আঁচল কি আর পাওয়া যায়নি।”

তদন্তের পরিপ্রেক্ষিতে, একটি যুবককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, যিনি তরুণীকে বিরক্ত করতেন বলে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, আঁচল একটি ফোন বের করে কথা বলছেন এবং পরে কোথাও চলে যান। এটি ঘটনাটির গুরুত্ব বাড়িয়েছে এবং পুলিশের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। পরিবার এবং স্থানীয় জনগণের উদ্বেগে দিন কাটছে। আশা করা হচ্ছে দ্রুত একটি হদিশ পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.