বিনোদন

দুবাইয়ের পর ‘প্রজাপতি ২’ রঙ ছড়াতে চলেছে সৌদি আরবে

পারিবারিক ভালোবাসার সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে ‘প্রজাপতি ২’ সিনেমা। প্রজাপতির প্রথম সিনেমাতেই নজর কেড়েছিল মিঠুন চক্রবর্তী ও দেবের বাবা-ছেলের জুটি। এবার সেই জুটির সঙ্গে দেখা গিয়েছে দেব ও ছোট্ট অনুমেঘার বাবা-মেয়ের জুটি। এরই মধ্যে দেশের আঙিনা ছাড়িয়ে দুবাইয়ে মাটিতে মুক্তি পেয়েছে। এবার দেবের এই প্রজাপতি টু পাখনা মেলতে চলেছে সৌদি আরবে।

দেবের সিনেমা নিয়ে বাংলার যতই বিতর্ক হোক না কেন বক্স অফিসে সব সময় দাপট দেখাচ্ছে তাঁর সিনেমা। সেই বক্স অফিসের কাজ করলে পাওয়া সিনেমার মধ্যে অন্যতম হয়ে উঠেছে ‘প্রজাপতি ২’। এখনো পর্যন্ত বাংলার বক্স অফিসে সাফল্যের সঙ্গে ঝড় তুলছে এই সিনেমা। এই সিনেমা আলাদাভাবে নজর কেড়েছে দেবের ২ নায়িকা ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুন্ডু। পাশাপাশি সকলের মন জয় করেছে ছোট্ট অনুমেঘা। বিভিন্ন বিতর্কের ফলে অনেক প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিকে সিনেমা নামিয়ে দিলেও পরবর্তীতে সব জায়গাতেই হাউস ফুল বোর্ড ঝুলিয়েছে ‘প্রজাপতি ২’। এছাড়াও এরই মধ্যে এই সিনেমা ১৫ ই জানুয়ারি মুক্তি পেয়েছে দুবাইতে।

প্রথম থেকেই ‘প্রজাপতি’ সিনেমার প্রথম পর্বেই বাংলার দর্শক মহলকে আবেগে ভাসিয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী বাবা ছেলের জুটি। এবারে সেই জুটির সঙ্গেই যুক্ত হয়েছে বাবা-মেয়ের জুটির। অনুমেঘা ও দেবের মিষ্টি জুটি মানুষের মন ছুয়ে গেছে। প্রথমের মত এবারেও বিতরকের পাশাপাশি নায়কের ঝুলিতে ফের নতুন সাফল্য এনে দিয়েছে। এমনকি শেষ বেশ কিছু সিনেমার মতোই এই সিনেমাও দেশের গন্ডি ছাড়িয়েছে। এরই মধ্যে দেবের এই ‘প্রজাপতি ২’ যেরকম দুবাই মাটিতে রং ছড়াচ্ছে ঠিক সেরকমই এবার রাঙাবে সৌদি আরবের মাটি। আগামী ৩০শে জানুয়ারি সৌদি আরবে মুক্তি পাবে, দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমা। এবার শুধু দেখার বাংলার মতো বিদেশের মাটিতেও একই রকম ভালবাসা ছড়াতে পারে কিনা এই সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.