রাজনীতিরাজ্য

বিরোধী দলনেতা বনাম পরিবহন মন্ত্রী , রাজনীতিতে উত্তেজনা বাড়াচ্ছে টোটো ?

টোটো চালকদের জন্য বিশেষ বার্তা শুভেন্দু অধিকারীর। টোটো চালকদের জন্য তিনি বাতলে দিলেন , বিধানসভা নির্বাচন পর্যন্ত টোটোর রেজিস্ট্রেশন করবেন না। উল্লেখ্য , বিরোধী দলনেতার কথায় , রেজিস্ট্রেশন নিয়ে আপত্তি নেই , কিন্তু টাকা দিয়ে কেন রেজিস্ট্রেশন করা হবে , তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। অপদিকে আবার সরকার পক্ষের দাবী , কোনো টোটোর রেজিস্ট্রেশন না থাকলে ৩০ নভেম্বরের মধ্যে বাতিল হবে সেই টোটো। বিধানসভা ভোটার পূর্বে , টোটো বর্তমানে রাজনীতির পারদ অনেকটাই চড়িয়েছে।

এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন , “বাংলায় যত টোটো আছে তার একটি টোটোকেও আমরা বাতিল করছি না। কোনও মানুষের জীবন-জীবিকা বন্ধ হয়ে যাক আমরা চাই না। মুখ্যমন্ত্রীও চান না। কিন্তু আমি অনুরোধ করব ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকেই নম্বর নিয়ে নিতে হবে। কিন্তু ওটা যাঁরা নেবে না তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে আমরা বাতিল করব।” তিনি আরো বলেন , “লক্ষ লক্ষ টোটো বাংলার বিভিন্ন শহরে নেমেছে। কিন্তু প্রত্যেকটা শহরের রাস্তার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তার বেশি গাড়ি চলতে থাকলে যানজট তৈরি হবেই। ট্রাফিকের একটা নির্দিষ্ট আইন রয়েছে। তা মেনে চলা দরকার। কিন্তু টোটোগুলি সেগুলি মেনে চলে না। তাই তাঁদের নিয়ন্ত্রণ করতেই আমরা এই পন্থা নিয়েছি।”

উল্লেখ্য , টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কেন টাকা লাগবে , তা নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন করলেও , বেঙ্গল ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নাসিরুদ্দিন নিয়েছেন সরকার পক্ষ। তার কথায় , “রাজ্য সরকার টোটোর বিষয়ে যে পদক্ষেপ করছে তা ভাল। আমরা সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে জানিয়েছিলাম অনেক জায়গায় বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে। যেগুলির কোন বৈধ কাগজ নেই। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু এই রেজিস্ট্রেশন কীভাবে হবে সেই বিষয়ে সকলে অবগত নন। এ নিয়ে অনেক প্রচার করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.