কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা । পাশেই এক পরিবারের সঙ্গে অশান্তি কিন্তু সেই পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে অভিযোগ করা হয় শ্লীলতাহানির । এরপরেই প্রতিবেশীর অভিযোগ অনুযায়ী বিজু শা কে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ । দুমাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি তিনি । এরপরেই পরিবারের অভিযোগ পুলিশকে একাধিক বার বলা হয়েছিল তদন্ত করে দেখুক তারপরে গ্রেফতার করা হোক কিন্তু পুলিশ কোন কথা না শুনেই তাকে গ্রেফতার করে।
পরিবারের আরও অভিযোগ এই ঘটনার পরেই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে । সেই কারণে এদিন স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে এসে মেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।
পরিবারের দাবি যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে বাবার মুক্তির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে। যখন লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায় তখন আরো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ এলাকার মানুষজন তাদের দাবি মিথ্যা মামলায় যদি না ফাঁসানো হতো তাহলে অপমানে নাবালিকা মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটতো না।







