জেলা

চলন্ত ট্রেনে মৃত্যুকে হারিয়ে ফিরল জীবন, আরেক প্রান্তে প্রশ্ন—কত জীবন এভাবেই হারাচ্ছে?

কয়েকদিন আগেই এক প্রতিভাবান অভিনেতার অকালমৃত্যু নাড়িয়ে দিয়েছিল বহু মানুষকে। জল, নিরাপত্তা, প্রস্তুতি,নানা প্রশ্ন উঠে এসেছিল সর্বত্র। কিন্তু সেই আলোচনার মাঝেই, একেবারে নিঃশব্দে, চলন্ত ট্রেনের ভিড়ে ফিরে এল আর এক জীবন কোনও ক্যামেরা ছাড়াই, কোনও শিরোনাম ছাড়াই।
শিয়ালদহ থেকে জয়নগরগামী লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে সেদিনও ছিল রোজকার ভিড়। ক্লান্ত মানুষ, ফেরিওয়ালার হাঁক, দিনের শেষে বাড়ি ফেরার তাড়া। বারুইপুর স্টেশন পেরোনোর পরেই হঠাৎ সেই ছন্দ ভেঙে যায়।
এক মহিলা, মাধবী (প্রায় ৫০), আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। শ্বাস নেই, নাড়ি নেই,চারদিকে আতঙ্ক। ভিড় জমে যায়, কেউ বলছেন “শেষ”, কেউ দিশেহারা।
এই বিশৃঙ্খলার মধ্যেই এগিয়ে আসেন এক সাধারণ গৃহবধূ, মঞ্জু।
তিনি জানান, তিনি CPR জানেন।
কিন্তু ভিড়ের মধ্যে সন্দেহ “ডাক্তার নাকি?”
কেউ বিশ্বাস করতে চান না।
সময় তখন থেমে নেই।
ঠিক তখনই এক তরুণীর কণ্ঠ,
“যদি কিছুই করার না থাকে, চেষ্টা করতে দোষ কী?”
ভিড় সরে দাঁড়ায়।
একটুখানি জায়গা তৈরি হয়—একটা জীবনের জন্য।
চলন্ত ট্রেনের দুলুনির মধ্যে, ভিড় ঠেলে, কোনওরকমে মাধবীকে শুইয়ে শুরু হয় CPR। বুকের উপর নিয়মমাফিক চাপ, তারপর শ্বাস—বারবার, নিরবচ্ছিন্ন।তারপর
একটা সাড়া। মাধবীর শরীর নড়ে ওঠে,একটা দীর্ঘশ্বাস।
চোখ ধীরে ধীরে খুলে যায়।
মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা ভেঙে হাততালি।
একটি জীবন ফিরে আসে।
পরবর্তী স্টেশনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঞ্জু, নিঃশব্দে, ভিড়ের মধ্যেই মিলিয়ে যান।
জানা যায়, মঞ্জু কুলতলির মইপিঠ গ্রামের বাসিন্দা। কোনও চিকিৎসক নন। সিনি-র উদ্যোগে পাওয়া CPR প্রশিক্ষণই তাঁর একমাত্র অস্ত্র।
একদিকে আমরা প্রশ্ন করি—কেন মৃত্যু এলো।
অন্যদিকে এই ঘটনা দেখায়—প্রস্তুতি থাকলে, মৃত্যু ফিরিয়েও দেওয়া যায়। সিনির ইনজুরি প্রিভেনশন বিভাগের প্রধান সুজয় রায় জানান, “কার্ডিয়াক অ্যারেস্ট বা জলে ডুবে যাওয়ার ক্ষেত্রে সময়মতো CPR জীবন-মৃত্যুর ফারাক গড়ে দেয়। CPR না থাকলে প্রতি মিনিটে বাঁচার সম্ভাবনা ১০% করে কমে—তাই প্রস্তুত থাকা ছাড়া বিকল্প নেই।”swwwww

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.