জেলা

শিলিগুড়িতে বচসা তৃণমূল এবং বিজেপীর মধ্যে জলের ট্যাঙ্কি বসানোকে নিয়ে !

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত জলের ট্যাংক বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা , উত্তেজনা এলাকায়।

সরকারি জমিতে বসানো হবে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত জলের ট্যাংক। কিন্তু সেই কাজে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল । এমনি অভিযোগ তুলে শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

শিলিগুড়ির কাওয়াখালী এলাকায় অবস্থিত সরকারি জমিতে বসানো হবে জলের ট্যাংক। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের মধ্যে হবে এই কাজ। কিন্তু ভারতীয় জনতা পার্টির অভিযোগ সেই কাজে বাঁধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ মানতে চায় নি।তারা জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিজেপীর পরিকল্পনা। তৃণমূল কংগ্রেসকে বদনাম করবার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.