জেলা

ফলতা উপনির্বাচনের মাঝেই জাহাঙ্গির ঘনিষ্ঠ সইদুল গ্রেফতার, ৪ মে হামলার ঘটনায় চাঞ্চল্য

ফলতার উপনির্বাচনের দিনেই বড় পদক্ষেপ পুলিশের। ৪ মে শাসকদলের বিজয় মিছিলে হামলার অভিযোগে গ্রেফতার করা হল জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ সহযোগী সইদুলকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গত ৪ মে বিকেলে স্বর্ণকার পাড়ায় বিজেপির বিজয় মিছিল চলাকালীন আচমকাই হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গির খানের অনুগামীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জাহাঙ্গিরের ঘনিষ্ঠ বলে পরিচিত সইদুলের নেতৃত্বে একদল দুষ্কৃতী রড, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঢোকে। এরপর বিজয় মিছিলে অংশ নেওয়া সাধারণ গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু মারধর নয়, একাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছিল, পরে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মূল অভিযুক্ত সইদুলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জাহাঙ্গির খানের কোনও ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পলাতক অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.