রাজনীতি

ফলাফলের পর সেলিমের বিস্ফোরক দাবি: তৃণমূলের পতন, সুযোগ নিল বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে মহম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক, এক বিস্তৃত প্রতিক্রিয়া জানিয়ে ভোটের ফলাফল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।

কলকাতার মুজফ্ফর আহমদ ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি দাবি করেন, এই নির্বাচনী ফলাফল আসলে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমে থাকা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিনের দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং একচ্ছত্র শাসনের বিরুদ্ধেই জনতা রায় দিয়েছে। তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এই জনরায়ের প্রকৃত সুবিধা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাঁর কথায়, বিরোধী শক্তির বিভাজন ও বিশেষ করে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ার ফলে একটি শক্তিশালী বিকল্প গড়ে ওঠেনি, যার সুযোগ নিয়েছে বিজেপি। নির্বাচন প্রক্রিয়া নিয়েও সরব হন সেলিম।

পাশাপাশি মোম্মাদ সেলিমের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সংস্থার সক্রিয় উপস্থিতি ও অতিরিক্ত বাহিনী মোতায়েনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। পাশাপাশি শাসক ও বিরোধী উভয় পক্ষের তরফে সাম্প্রদায়িক মেরুকরণের প্রচারও পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলে দাবি তাঁর। বিজেপিকে ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ আখ্যা দিয়ে তিনি রাজ্যের মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। একইসঙ্গে, দীর্ঘদিন পর বিধানসভায় বামপন্থীদের উপস্থিতিকে ইতিবাচক দিক হিসেবে তুলে ধরে তিনি জানান, জনস্বার্থের প্রশ্নে আন্দোলন অব্যাহত থাকবে। শেষে তিনি ভোট-পরবর্তী শান্তি বজায় রাখার উপর জোর দিয়ে প্রশাসন ও রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানান, যাতে কোনওভাবেই হিংসা বা বিভাজনের রাজনীতি মাথাচাড়া না দেয় এবং রাজ্যে আইনের শাসন কঠোরভাবে বজায় থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.