বিদেশ

নিরপরাধ শিশুদের গলা কেটে খুন করেছে জঙ্গিরা। বক্তব্য আমেরিকান প্রেসিডেন্ট বাইডেনের

“কমপক্ষে ৪০ জন শিশুর গলা কেটে নিশংসভাবে খুন করেছে হামাস সংস্থার জঙ্গিরা”, এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই নৃশংসতার ভিডিও নাকি রয়েছে তাদের কাছে। তারই সঙ্গে এই ঘটনাকে নিয়ে যথেষ্ট নিন্দা প্রকাশ করলেন তিনি।

প্রতিমুহূর্তে শয়ে শয়ে রকেট বৃষ্টি হচ্ছে ইজরায়েলে ওপর। প্যারা গ্লাইডারের চড়ে “দি গ্রেট স্মার্ট ফেন্স” ভেঙে ঠুকছে হামাস সংস্থার জঙ্গিরা। এবং সেখান থেকে ঢুকেই শিশুদের ও নিরপরাধ মহিলাদের নিশংসভাবে গলা কেটে খুন করছে বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল তিনি বলেন,”গোয়েন্দা সূত্রে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, অন্তত ৪০ জন শিশুকে গলা কেটে হামাস জঙ্গিরা খুন করেছে।” শিশুহত্যার ‘সচিত্র প্রমাণ’ আমেরিকার হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। বাইডেন বলেন, ”আমাদের শিশুদের জঙ্গিরা গলা কেটে খুন করেছে, এমন ছবি দেখতে হবে বলে সত্যিই কখনও ভাবিনি।”

কিন্তু সবথেকে অবাক বিষয় হল এই নিসংশ যুদ্ধের তিন দিন আগে ইজরায়েলকে সতর্ক করেছিল মিশর। কিন্তু সেই সতর্কবার্তার গুরুত্ব দেয়নি ইজরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এই সমস্ত সতর্কবানিকে গুরুত্বহীন বলে এড়িয়ে দিয়েছিল তিনি। মিশরের গোয়েন্দা সংস্থা জানিয়েছে,”আমরা একাধিক বার ইজরায়েলকে সতর্ক করেছি, কিন্তু ওরা আমাদের কথার গুরুত্ব দেয়নি সেজন্যই এত বড় বিপদ আজ দেশের বুকে আছড়ে পড়েছে”।

তবে এই বিষয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন,”কোন নির্দিষ্ট সতর্কবার্তা আমাদেরকে দেওয়া হয়নি এগুলো সম্পূর্ণ ভুয়া খবর”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.