জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী ১৭ মে রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে কর্মফলদাতা শনি। বুধের অধীন এই নক্ষত্রে শনি অবস্থান করবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই সময়কাল কিছু রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল হতে পারে। বিশেষ করে যাদের ওপর বর্তমানে শনির ঢাইয়া চলছে, তাঁদের জীবনে বাড়তে পারে চাপ, উদ্বেগ এবং আর্থিক টানাপোড়েন।
কোন রাশির জন্য বাড়ছে সতর্কতা?
মিথুন রাশি:
এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে। অফিসে অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কাজের চাপে ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়তে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
সিংহ রাশি:
আর্থিক বিষয়ে সতর্ক থাকার সময় শুরু হতে চলেছে সিংহ রাশির জাতকদের জন্য। হঠাৎ বড় খরচ বা পুরনো কোনও দায় সামনে আসতে পারে। বিনিয়োগ বা নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে বিচার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ কমানোই এই সময়ে বুদ্ধিমানের কাজ হতে পারে।
ধনু রাশি:
শনির প্রভাবে মানসিক অস্থিরতা ও উদ্বেগ বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোনো জরুরি। পরিবার ও ব্যক্তিগত সম্পর্কেও সংযম বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
কী করলে মিলতে পারে স্বস্তি?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো এবং নিয়মিত শনি মন্ত্র জপ করলে নেতিবাচক প্রভাব কিছুটা কমতে পারে। পাশাপাশি যেহেতু শনি বুধের নক্ষত্রে অবস্থান করছে, তাই গণেশ পুজো ও সবুজ রঙের বস্তু দান করাও শুভ বলে মনে করা হচ্ছে।
আগামী কয়েক মাস তাই এই তিন রাশির জাতকদের জন্য ধৈর্য, সতর্কতা এবং সংযমই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র।







