Operation Sindoorদেশ

ব্রেকিং: সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাক গোলাবর্ষণ, উত্তপ্ত আখনুর সেক্টর

জম্মুর আখনুর সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ল পাকিস্তান। শনিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ আচমকা গুলি ও মর্টার ছোঁড়া শুরু করে পাক সেনা। সীমান্ত লাগোয়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মুর একাধিক এলাকায় লাগাতার গুলি ও মর্টার ছুঁড়েছে পাকিস্তান। সাধারণ নাগরিকদের লক্ষ্য করেও হামলা হয়েছে বলে অভিযোগ। এতে সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে।

ভারতীয় সেনার পক্ষ থেকে দ্রুত পাল্টা জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের গোলাবর্ষণের জবাবে ভারতীয় সেনাও সমানভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, কোনও ভারতীয় সেনা বা বেসামরিক মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “এটি সম্পূর্ণরূপে পাকিস্তানের তরফে উসকানিমূলক কাজ। আমরা যথাযথ জবাব দিয়েছি। আমাদের জওয়ানরা সতর্ক এবং সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাক সেনার তরফে সংঘর্ষ বিরতির নিয়ম লঙ্ঘনের ঘটনা বেড়ে গিয়েছে। ২০২১ সালে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির চুক্তি পুনরায় কার্যকর হলেও তা বারবার ভাঙছে পাকিস্তান।

সীমান্তবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বিএসএফ যৌথভাবে তৎপর হয়েছে। নজরদারি ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.