ক্রাইম

জিনের ভয় দেখিয়ে বছরের পর বছর ধর্ষণ, কিশোরীরাও রেহাই পায়নি! ব্রিটেনে যাবজ্জীবন ভারতীয় বংশোদ্ভূত ইমামের

ধর্মীয় বিশ্বাস, ভয় এবং অন্ধ আস্থাকে হাতিয়ার করে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগে ব্রিটেনে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক ইমাম। পূর্ব লন্ডনের বাসিন্দা ৫৪ বছরের আব্দুল হালিম খানকে (Abdul Halim Khan) বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে Snaresbrook Crown Court।

আদালত সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অন্তত সাতজন মহিলা ও কিশোরীকে টার্গেট করেছিলেন। অভিযোগ, মূলত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের কাছে তিনি দাবি করতেন যে তাঁর বিশেষ ‘জিন’ তাড়ানোর ক্ষমতা রয়েছে। তিনি বোঝাতেন, তাঁর অলৌকিক শক্তির মাধ্যমে শরীর থেকে খারাপ আত্মা দূর করা সম্ভব।

এই বিশ্বাস তৈরি করার পরই ভুক্তভোগীদের নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাতেন অভিযুক্ত। আদালতে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য— নির্যাতিতদের মধ্যে তিনজন ছিলেন কিশোরী। তাদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৩ বছর।

অভিযোগ, কেউ মুখ খুলতে চাইলে আব্দুল হালিম খান তাদের ভয় দেখাতেন। বলা হত, ঘটনা প্রকাশ্যে এলে তাদের পরিবার ‘কালো জাদু’ বা অশুভ শক্তির ক্ষতির মুখে পড়বে। এই ভয়েই দীর্ঘদিন চুপ ছিলেন বহু নির্যাতিতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.