পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল ভারত। দিল্লিতে এক আলোচনা সভায় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে পহেলগাঁওয়ের মতো জঙ্গি হামলার পুনরাবৃত্তি হলে পাকিস্তানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। তাঁর বক্তব্য, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করে এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যায়, তাহলে “ভূগোলে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে”, সেই সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে।
সেনাপ্রধান জানান, প্রয়োজনে অপারেশন সিঁদুরের থেকেও কঠোর জবাব দেবে ভারতীয় সেনা। উল্লেখ্য, গত বছরের ২২ মে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। অভিযোগ, ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি চালানো হয় পর্যটকদের উপর। ঘটনার পর ৭ মে শুরু হয় ভারতের ‘অপারেশন সিঁদুর’। প্রায় ৮৮ ঘণ্টার অভিযানে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে ভারতীয় সেনা। পরে ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে সম্মতি হয়।







