রাজনীতি

৩২১ শহিদ পরিবারের পাশে সরকার ! ফলতা থেকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। বিজেপির তরফে বারবার অভিযোগ তোলা হয়েছিল যে, বিভিন্ন জেলায় তাঁদের কর্মীরা আক্রান্ত হয়েছেন। দলের দাবি, এই ঘটনায় তাঁদের ৩২১ জন কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফলতার সভা থেকে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফলতার আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য বিশেষ সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।

একুশের বিধানসভা ভোটে বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে জোরকদমে প্রচার চালিয়েছিল বিজেপি। একাধিকবার রাজ্যে এসে সভা করেছিলেন মোদি ও শাহ। দলের পক্ষ থেকে ২০০ আসনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। তবে সেই লক্ষ্য সফল হয়নি। ২০০ তো নয়ই, ৮০ আসনও ছুঁতে পারেনি গেরুয়া শিবির। অন্যদিকে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল তৃণমূল। অভিযোগ ওঠে, এরপর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হয়। বিজেপির দাবি, কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন কর্মীকে খুন করা হয়েছিল। এরপর কেটে গিয়েছে পাঁচ বছর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিপুল সমর্থন দিয়েছে বিজেপিকে।

সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে তাঁর সরকার থাকবে। মঙ্গলবার ফলতায় নির্বাচনী সভা থেকে তিনি ঘোষণা করেন, নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফলতায় আক্রান্ত বিজেপি কর্মীদেরও সহায়তার আশ্বাস দেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে শুভেন্দু বলেন, ভোটের ফল ঘোষণার পর আক্রান্ত কর্মীদের একটি তালিকা যেন সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী প্রত্যেককে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সবসময় তাঁদের পাশে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.