ক্রাইম

স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি! গণধর্ষণের অভিযোগে স্বামী-সহ গ্রেফতার ৭

গুজরাতে স্ত্রীর প্রতি চরম নিষ্ঠুরতার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি-সহ সাতজন। ঘটনাটি ঘটেছে গুজরাতের বানাসকাঁঠা জেলার পালানপুর পশ্চিম থানা এলাকায়। অভিযুক্ত নিকেশ পটেল নিজের স্ত্রীকে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যদের হাতে তুলে দেন বলে অভিযোগ। প্রথমে স্ত্রী নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তবে তদন্তে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়তেই পুলিশের সন্দেহ বাড়ে।

ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জিগনেশ গামিতের নেতৃত্বে তদন্ত শুরু হলে জেরার মুখে ভেঙে পড়েন নিকেশ। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর প্রতি বিরক্তি থেকেই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাঁকে বিক্রি করে দেওয়া হয়। পরে নির্দিষ্ট জায়গা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ, তাঁকে বন্দি করে রেখে বারবার যৌন নির্যাতন ও গণধর্ষণ করা হয়েছে। এমনকি তাঁর সোনার গয়নাও কেড়ে বিক্রি করে দেওয়া হয়। ঘটনায় সঞ্জয় ঠাকোর, অশোক ঠাকোর ও সচিন দরবার-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মানবপাচার, গণধর্ষণ, ডাকাতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় গুজরাতজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.