ক্রাইম

ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধেই গ্রাহকের টাকা লোপাটের অভিযোগ! ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা, এফডি ভেঙে উধাও ৭.৮০ লক্ষ

ব্যাঙ্কের নিরাপত্তার উপর ভরসা করেই টাকা রাখেন গ্রাহকরা। কিন্তু সেই ব্যাঙ্কেরই এক আধিকারিকের বিরুদ্ধে উঠল ভয়াবহ প্রতারণার অভিযোগ। চেতলার একটি বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে টাকা আত্মসাৎ এবং জাল সই করে স্থায়ী আমানত থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিকের নাম মমতা কুমারী। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং চেতলার ওই বেসরকারি ব্যাঙ্কে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, ব্যাঙ্কে নিজের পদমর্যাদা ও দায়িত্বের সুযোগ নিয়ে এক গ্রাহকের গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য হাতিয়ে নেন তিনি।

অভিযোগ অনুযায়ী, প্রথমে ওই গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে প্রায় ১ লক্ষ টাকার কেনাকাটা করা হয়। এরপর আরও বড় অঙ্কের টাকা হাতানোর অভিযোগ ওঠে। গ্রাহকের সই নকল করে তাঁর স্থায়ী আমানত থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

সব মিলিয়ে আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কলকাতা পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্ত আধিকারিক ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চলে গিয়েছেন। এরপর কলকাতা পুলিশের একটি দল উত্তরপ্রদেশে পৌঁছে বালিয়ার আনন্দনগর এলাকা থেকে মমতা কুমারীকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনা হচ্ছে। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

ব্যাঙ্কের অভ্যন্তরীণ ব্যবস্থার সুযোগ নিয়ে কীভাবে গ্রাহকের তথ্য ব্যবহার করা হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না এবং আত্মসাৎ করা টাকা কোথায় গিয়েছে—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.