বিনোদন

‘কফি উইথ করণ’ থেকে ধর্মা প্রোডাকশনস, কীভাবে গড়লেন হাজার কোটির সাম্রাজ্য?

বলিউডে শুধুই সফল পরিচালক নন, আজ তিনি নিজেই একটি শক্তিশালী ব্র্যান্ড। করণ জোহর বর্তমানে প্রায় ১,৭৪০ কোটি টাকার সম্পত্তির মালিক বলে বিভিন্ন মহলে চর্চা। সিনেমা পরিচালনার বাইরেও একাধিক ব্যবসা, টেলিভিশন শো এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বিপুল আয় করেন তিনি। ফলে ভারতের ধনীতম চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় তাঁর নাম এখন একেবারে ওপরের সারিতে।

নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন-এর মাধ্যমে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন করণ। শুধু বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর প্রযোজনা সংস্থা এখন অন্যতম বড় নাম। এছাড়াও ফ্যাশন, লাইফস্টাইল এবং জুয়েলারি ব্যবসাতেও বিনিয়োগ করেছেন তিনি। তাঁর জুয়েলারি ব্র্যান্ড ‘তিয়ানি’ ইতিমধ্যেই বলিউড মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

টেলিভিশনের জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণ করণের আয়ের অন্যতম বড় উৎস। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প তুলে ধরার কারণে এই শো বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। জানা যায়, প্রতি এপিসোড সঞ্চালনার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তিনি।

বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রেও করণ জোহর বরাবরই লাইমলাইটে থাকেন। তাঁর সংগ্রহে রয়েছে একাধিক দামি গাড়ি, যার মধ্যে মার্সিডিজ-মেব্যাক বিশেষভাবে উল্লেখযোগ্য। মুম্বইয়ের অভিজাত মালাবার হিলস ও কার্টার রোডে রয়েছে তাঁর বহু কোটি টাকার বিলাসবহুল আবাসন।

চলচ্চিত্র, ব্যবসা এবং গ্ল্যামারের দুনিয়াকে একসঙ্গে সামলে করণ জোহর আজ শুধুমাত্র একজন পরিচালক নন, তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী শিল্পপতি হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.