বিশ্ব

ভারতীয়-পাকিস্তানিদের নিশানায় ব্রিটিশ সাংসদ, বোরখা নিষিদ্ধের দাবিতে তোলপাড়

ব্রিটেনে ফের জোরালো হয়ে উঠল উগ্র জাতীয়তাবাদ ও অভিবাসী বিরোধী রাজনীতি। ভারতীয় ও পাকিস্তানি সম্প্রদায়কে সরাসরি নিশানা করে বিতর্কিত মন্তব্য করলেন ব্রিটিশ নির্দল সাংসদ Rupert Lowe। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলির মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নিজের রাজনৈতিক প্রচারমঞ্চ এবং সোশ্যাল মিডিয়ায় রুপার্ট লো দাবি করেন, ব্রিটেনে “অতিরিক্ত অভিবাসন” দেশের সংস্কৃতি, কর্মসংস্থান এবং সামাজিক ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাঁর অভিযোগ, ভারত ও পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসীর কারণে স্থানীয় ব্রিটিশ নাগরিকদের কাজের সুযোগ কমে যাচ্ছে।

ম্যানচেস্টার-সহ উত্তর ও পশ্চিম ইংল্যান্ডের একাধিক এলাকার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বহু অঞ্চল এখন “পুরনো ব্রিটিশ পরিচয় হারাতে বসেছে”। এই পরিস্থিতির জন্য তিনি মূলধারার রাজনৈতিক দলগুলির উদার অভিবাসন নীতিকেই দায়ী করেছেন।

বিতর্ক আরও বাড়িয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু ধর্মীয় প্রথার বিরুদ্ধেও সরব হন এই সাংসদ। প্রকাশ্যে নমাজ পড়া, বোরখা ব্যবহার এবং শরিয়ত আইনের বিরোধিতা করে তিনি কঠোর নিয়ন্ত্রণের দাবি জানান। পাশাপাশি শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক কৃপান বহনের বিষয়েও আপত্তি তোলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউরোপ জুড়ে বাড়তে থাকা দক্ষিণপন্থী জাতীয়তাবাদের প্রভাব এখন স্পষ্টভাবে ব্রিটেনের রাজনীতিতেও দেখা যাচ্ছে। তবে সমালোচকদের একাংশের দাবি, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন ও জাতিগত উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষরা ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.