জেলা

প্রচুর সংখ্যক জাল লটারি সহ মোট ৫ জনকে গ্রেফতার করলো মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার পুলিশ

সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক জাল লটারি সহ মোট ৫ জনকে গ্রেফতার করলো মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের গাড়িঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২ হাজারেরও বেশি সংখ্যক জাল লটারি। বিগত বেশকিছু দিন ধরে ধৃত ব্যক্তিরা ওই এলাকায় জাল লটারি বিক্রির কাজ করতো বলে জানা গিয়েছে। আজ দুপুরে ধৃতদের জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। পাশাপাশি ওই এলাকায় আরও কে বা কারা এই অসাধু ব্যবসার সাথে জড়িত রয়েছে – সেই বিষয়ে যথারীতি তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.