রাজনীতিরাজ্য

দিলীপ ঘোষের মুখে অভিষেকের প্রসংশা ! জল্পনা রাজ্য রাজনীতিতে

বর্তমানে তৃণমূলের অন্দরে প্রকাশ্যেই চলছে একে অপরকে আক্রমণ । চলছে পুরাতন দের লড়াই । বলা যায় , কিছু নেতা বলছেন অভিষেকের হয়ে আবার কিছু নেতা নিজেদের বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে । পাশাপাশি শাসক – বিরোধী আক্রমণ তো সব সময়ই চলে । এমন পরিস্থিতিতে এবার তৃণমূলের সেনাপতির প্রশংসার সুর শোনা গেলো দিলীপ ঘোষের গলায় ।দিলীপ ঘোষের মুখে , অভিষেকের প্রশংসা , রাজ্য রাজনীতিতে তৈরি করেছে নয়া জল্পনা ।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন , “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০-৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গেছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না…পার্টি স্বীকার করে নেওয়া এক কথা। সময়ের স্বীকার করা অন্য কথা।”

অভিষেকের প্রসংশা করার পাশাপাশি তিনি অবশ্য এও বলেছেন যে ভাইপো এখনো পিসির ছায়াতেই আছেন । তিনি বলেন , “তিনি কাজ করছেন। এটা ঠিক যে, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। পারিবারিক পার্টির নেতা। পোলট্রি ফার্মে তৈরি করা নেতা। রাস্তায় লড়াই করে তো নেতা হননি এঁরা। যখন পার্টি দায়িত্ব দেবেন, সামনে আসবেন, পরীক্ষা হবে…নেতৃত্বগুণ পাবলিক মানবেন কি না। তাঁর ইমেজে পার্টি চলবে কি না। তিনি জেতাতে পারবেন কি না। তখন মূল্যায়ন হবে। এখন তো গাছের ছায়ায় আছেন। বোঝা যাচ্ছে না। ”

তারপরই দিলীপ ঘোষকে পাল্টা কুণাল ঘোষ বলেন , “দিলীপ ঘোষের বিরুদ্ধে দলেই যে একটা চক্রান্তমূলক…তার থেকে এবার ওঁকে সহ সভাপতি করে পাঠানো হল ন্যাশনালে। সেটা থেকে ওঁকে ছেঁটে দেওয়া হল। ফলে, দিলীপ ঘোষের যদি কোনও হতাশা থাকে বা বিরক্তি থাকে, তার যথেষ্ট কারণ আছে। তবু আমি অনুরোধ করব, আপনি অন্য দল করুন। আপনার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।”

রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করায় , দিলীপকে জবাব দিতে ছাড়েনি কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কথায় , “ঠিকই বলেছেন। দিলীপবাবুর মেধা, তাঁর বুদ্ধিমত্তা। গরুর দুধে যিনি সোনা খুঁজে পান, তিনি কার মাথা থেকে কীরকম ব্রেনের ঘিলু খুঁজে পাবেন, তিনিই বিচার করবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.