রাজনীতিরাজ্য

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন, নতুন সঙ্কটে কালীঘাট!

রাজ্যের শাসকদল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এবার HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন। দলের সমস্ত আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধও করেছেন তিনি।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে অরূপ বিশ্বাস দাবি করেছেন, বর্তমানে দলের অভ্যন্তরে গুরুতর সাংগঠনিক অস্থিরতা চলছে। তাঁর অভিযোগ, একাধিক সাংসদ দলত্যাগ করেছেন এবং কয়েকজন বিধায়কও প্রকাশ্যে বিদ্রোহের পথে হেঁটেছেন। ফলে দলের প্রকৃত কর্তৃত্ব কার হাতে রয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে বলে তিনি উল্লেখ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, দলের কার্যালয়ে তাঁর স্বাক্ষর করা কিছু ব্যাঙ্ক চেক রয়ে গেছে, যেগুলির অপব্যবহারের আশঙ্কা রয়েছে। সেই কারণেই দলীয় তহবিলের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ধরনের লেনদেন অবিলম্বে বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি। দলের অভ্যন্তরীণ বিরোধ মিটে না যাওয়া পর্যন্ত অ্যাকাউন্টে কোনও আর্থিক কার্যকলাপ না করার পক্ষেই মত দিয়েছেন অরূপ বিশ্বাস।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ কালীঘাটের নেতৃত্বের জন্য নতুন অস্বস্তির কারণ হতে পারে। ভোট-পরবর্তী সময়ে দলীয় ভাঙন, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে তৃণমূল ইতিমধ্যেই চাপে রয়েছে। তার মধ্যেই কয়েকশো কোটি টাকার দলীয় তহবিলের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.