আবহাওয়া

১৫ ডিসেম্বর থেকেই জাঁকিয়ে পড়বে শীত! নতুন কী আপডেট দিলো আবহাওয়া দপ্তর?

নামল রাতের পারদ। তবে এখনও তা স্বাভাবিকের ওপরে। শনিবারের পর থেকে আরো কিছুটা পারদ পতন ঘটবে। ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে পড়বে শীত। কুয়াশার সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকা সহ রাজ্যের ছয় জেলায়।
উপকূলের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ।
সপ্তাহের মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,কালিম্পং এর পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে কিছুটা নিম্নগামী পারদ। শনিবারের পর আরো কিছুটা নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। মূলত পরিষ্কার আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। আজ মাঝারি কুয়াশার সতর্কতা উত্তর ২৪ পরগনা নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহুর্তের তাপমাত্রা থেকে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে কোনো কোনো জেলায়। পশ্চিমের জেলায় রবিবার থেকেই ভালরকম শীতের আমেজ। গাঙ্গেয় জেলায় ১৫ তারিখ থেকে জাঁকিয়ে পড়বে শীত, জানালেন আবহাওয়া দপ্তর।

এছাড়াও আবহাও সূত্রের খবর, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। সপ্তাহের মাঝেই বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেশি। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

এছাড়াও কলকাতার তাপমান ১৯.৭ থেকে রাতের পারদ নেমে ১৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ থেকে বেড়ে ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.