বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলে ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন ২০ জন সাংসদ। এবার লোকসভার স্পিকারের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হয়ে গেলেন তাঁরা। বর্তমানে এই সাংসদরা এনসিপিআই দলের সদস্য হিসেবে লোকসভায় প্রতিনিধিত্ব করছেন।
সূত্রের খবর, এনসিপিআইয়ের লোকসভা দলনেতা নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদের স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে সংসদীয় ভূমিকা, জোটের অবস্থান এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের অন্দরে এই ভাঙন রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে এনডিএ শিবিরে বাংলার সাংসদদের এই যোগদান কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।







