পঞ্চায়েতে ভোটে বাংলার গ্রামে গ্রামে ঘাস ফুলের ঝড়। গণনা পর্ব শেষে দিকে এগোতেই বিরোধীদের পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য ভোটের দিন থেকেই মুখ খোলেননি তিনি, কিন্তু ফলাফল আসতেই একের পর এক ট্যুইট বাণে বিদ্ধ করলেন বিরোধীদের।
তিনি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে লেখেন, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর যৌথ ‘নো ভোট টু মমতা’ প্রচেষ্টা এখন ‘নাও ভোট ফর মমতা’তে রূপান্তরিত হয়েছে, কোনো মিথ্যা প্রচারই বাংলার মানুষকে ভোলাতে পারলনা।
গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপির দখলে রয়েছে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে বাম-কংগ্রেস জোট। ভোটগণনার দিনও সকাল থেকেই লেগে রয়েছে বিভিন্ন জেলায় অশান্তি। পূর্ব মেদিনীপুরের বাকচায় বোমাবাজির জেরে জখম হয়েছেন এক বৃদ্ধ। এছাড়াও বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ।







