রাজনীতি

“ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা ” তৃনমূল নেত্রীর এরুপ মন্তব্যে শুরু রাজনৈতিক চাপানোতোর

সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে হাবড়ায় বসবাসকারী বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার আশ্বাস বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের। তাঁর মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।

বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষে হাবড়ার ১ নম্বর ব্লকের পৃথিবা এলাকায় একটি দলীয় কর্মসূচির আয়োজন হয়।বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রত্না বিশ্বাস সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “তিন মাস পরেই লোকসভা নির্বাচন। ভোটার লিস্টের কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিংকটা ভালো করতে পারেন। বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন যদি তাঁদের ভোটার লিস্টে নাম তুলতে লিংকের কোনও সমস্যা হয় তাহলে জাকিরদার এই অফিসে এসে যোগাযোগ করবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। আমরা চাই না একটি ভোটও বাইরে পড়ুক”।

তৃণমূল নেত্রীর বক্তব্যে উল্লেখিত ‘জাকিরদা’ অর্থাৎ হাবড়া ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি সেই বক্তব্যের সময় ওখানে উপস্থিত ছিলেন। তিনিও সাফাই জানিয়ে বলেন, “আমাদের এলাকায় বেশিরভাগ বাসিন্দাই ১৯৬০-৬৫ সালের পর ওপার বাংলা থেকে এসে বসবাস করছেন। ১৯৯০ সালের আগে ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু যেকোনও কারণেই হোক তার পর ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে। সেই সময়ের ভোটার তালিকাগুলি আমরা ইন্টারনেট ঘেঁটে বের করে রেখেছি। যার যার প্রয়োজন তাঁদের দেওয়া হবে। সেই কথাটাকেই উনি লিংক করিয়ে দেবেন বলতে চেয়েছেন।” তিনি আরও বলেন, “আমরা পরিষেবা দিয়ে থাকি, কোনও বেআইনি কাজ করি না। বাংলাদেশি কথাটা না বললেই ভালো হত। মুখ ফসকে উনি বলে ফেলেছেন।”।

ওপার বাংলার নাগরিকদের এই রাজ্যে ভোটার তালিকায় নাম লেখানো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। এবিষয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তীব্র কটাক্ষ জানিয়ে বলেন, “বেআইনি কাজ করার জন্য মুখিয়ে বসে রয়েছে তৃণমূল। শুধু টাকাটা পেলেই হল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.