বিনোদন

‘কিং’ ছবির নতুন চমক রানি

শাহরুখের ‘কিং’ ছবি ঘিরে শুরু থেকেই উত্তেজনা শিখরে। এখনও শুটিং শুরু না হলেও কাস্টিং ঘিরে চমকের পর চমক দিয়ে যাচ্ছে নির্মাতারা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে বাদশার বিপরীতে খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন-কে। এছাড়াও থাকছেন তুখোড় অভিনেতা আরশাদ ওয়ার্সি। সম্প্রতি জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের নামও জড়িয়েছে এই ছবিতে। আগেই জানা গিয়েছিল এই ছবির হাত ধরেই বড়ো পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা। ছবিতে সুহানার মায়ের চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে ‘মুঞ্জা’ খ্যাত অভয় বর্মাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এবার এই ছবির সাথে জুড়লো নয়া নাম। নতুন চমক হিসেবে ছবিতে দেখা মিলবে রানি মুখোপাধ্যায়ের।

এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘কাল হো না হো’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো হিট ছবিতে শাহরুখ রানি জুটিকে দেখা গিয়েছিল। শেষবারের মতো ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’ গানে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ-রানি। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। এত বছর পর দুই কলাকুশলীকে একসাথে বড়ো পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষারত। ‘কিং’ ছবিতে ক্যামিও নয় বরং ‘এক্সটেন্ডেড ক্যামিও’ করবেন রানি। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। আগামী জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ এর মাঝামাঝি বড়ো পর্দায় মুক্তি পাবে ‘কিং’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.