রাজ্য

বিধানসভায় শপথ গ্রহণ করতে চেয়ে রাজ্যপালকে চিঠি বরানগরের তারকা বিধায়কের

এবার লোকসভা ভোটের পাশাপাশি কিছু জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে। সমস্ত ভোটের ফলাফল বেরিয়েছে ৪ঠা জুন। এরপর মাস ঘুরতে চলল। তবে তারপরেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজ্যপালের কাছে নয়, বিধানসভা অধ্যক্ষের কাছে শপথ নিতে চান বলে জানালেন। তাইজন্য রাজ্যপালকে চিঠি দিলেন তারকা বিধায়ক।

তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে দল বদলানোর পর থেকেই বরানগরের বিধায়কের আসন নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। অন্যদিকে বাঁকুড়ায় গত বিধানসভার নির্বাচনে মাত্র কয়েকশো ভোটে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারপরে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে বরানগরের বিধানসভার উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখানে ৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। তবে এরপর প্রায় এক মাস পেরোতে চলল। তারপরও এখনো পর্যন্ত বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি তিনি।

এই নিয়ে অনেকবার রাজ্যপালের কাছে সময় চাওয়া হলেও কোনো রকম সদ উত্তর পাননি। পরে অবশ্য ২৬ শে জুন রাজ্যপাল সি ভি আনন্দ রাজভবনে ডেকে পাঠিয়েছে বরানগরের নবনির্বাচিত তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে গতকাল বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ করেন তারকা বিধায়ক। এরপর দীর্ঘক্ষণ তাদের মধ্যে বৈঠক হয়। তারপরেই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজভবনে রাজ্যপালের কাছে নয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ গ্রহণ করবেন।

অনেকদিন ধরেই রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে রাজভবনের সংঘাত লেগেই রয়েছে। এবার সেই সংঘাত আরো বেড়ে গেল। ইতিমধ্যেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে শপথ গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, রাজ্যপাল যদি চান তাহলে বিধানসভায় শপথ গ্রহণের সমস্ত রকম ব্যবস্থা করা হবে। নবনির্বাচিত তারকা বিধায়কের স্পষ্ট দাবি তিনি মানুষের জন্য কাজ করতে চান। তার হাতে দেড় বছর সময় আছে তার মধ্যে মানুষের যতটা পরিষেবা দেওয়া সম্ভব তিনি দেওয়ার চেষ্টা করবেন। তবে শপথ গ্রহণ না হলে তাকে কাজের মধ্যে বারংবার বেগ পেতে হচ্ছে। তাই জন্যেই তার এই সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.