জেলা

পানীয় জলের সমস্যায় জেরবার দার্জিলিং!

পানীয় জলের সমস্যায় জেরবার দার্জিলিং। গত কয়েকদিন ধরেই পাহাড়ে জলের সমস্যা দেখা দিয়েছে।

দার্জিলিং এ যে যে জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক আছে সেখান থেকেই ঠিকমত জল সরবরাহ করা যাচ্ছে না বলে অভিযোগ। যে যে জায়গায় রাস্তায় কলের জল আসছে এত সরু হয়ে জল আসছে যে এক বালতি জল ভরতেই সময় চলে যাচ্ছে অনেকটা সময়।

দার্জিলিং এর সাধারন মানুষের অভিযোগ প্রথমে তিনবেলা জল আসত, তারপরে দুবেলা এখন একবেলাতেও ঠিকমত জল পাওয়া যায় না, যাও বা জল পড়ে প্রচণ্ড সরু হয়ে পড়ে।পানীয় জলের সমস্যার কারনে অসুবিধার মধ্যে ড়েছে হোটেলগুলিও, যারা যারা হোটেলে এসে থাকছেন তাদের প্রত্যেককে জল কিনে খেতে হচ্ছে।

আগে এক লিটার জলের দাম ছিল দশ টাকা এখন এক লিটার জলের দাম গিয়ে দাড়িয়েছে তিরিশ টাকা।দার্জিলিং পুরসভাতে হামরো পার্টির তরফ থেকে শহরবাসীর জন্য পাউচ প্যাকেটে জল বিলি করা হচ্ছে।দার্জিলিং এর জলসঙ্কটে পাশে দাড়িয়েছে কালিম্পং রোজ কালিম্পং পুরসভা থেকে প্রায় পঞ্চাশহাজার পাউচ প্যাকেট আসছে শহরবাসীর জন্য। প্রতিটি পাউচ প্যাকেটে ৫ লিটার করে জল থাকছে। পাহাড়ের জলের সঙ্কটে দাম বাড়িয়ে দিয়েছে পানীয় জলের কোম্পানীগুলি। আগে ৫ লিটার জলের দাম ছিল পঞ্চাশ টাকা এখন তা বেড়ে দাড়িয়েছে একশো দশ টাকা।

দার্জিলিং পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দুটি গুরুত্বপূর্ণ পানীয় জলের ট্যাংক খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরী হচ্ছে।ঠিক হয়ে গেলে আর সমস্যা হবে না বলে দাবী দার্জিলিং পুরসভার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.