সন্দেশখালিতে ভোট পরবর্তী অশান্তির শিকার বিজেপি কর্মী। গাড়ি ভাংচুর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ও প্রাণ নাসের হুমকি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেন সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো।
সন্দেশখালি কোড়াকাঠি এলাকার ২২৭ নং বুথের ঘটনা। বিজেপি কর্মী কৃশানু গাইনের অভিযোগ, তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করার উদ্দেশ্যে আসে। বিজেপি কর্মী কৃষানু বুঝতে পেরে গা ঢাকা দেয় । বিজেপি কর্মী কৃশানু কে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে থাকা একটি চার চাকা গাড়ি ভাঙচুর করে খালের জলে ফেলে দেয় বলে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কিত ওই বিজেপি কর্মী ও তার পরিবার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
যদিও এই বিষয়ে সন্দেশখালি তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো ঘটনার বিষয় একরকম এড়িয়ে গিয়ে ফোনে জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না।







